২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রদলকর্মীকে মারধর

স্বাধীনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যানার টানাতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছে ছাত্রদলের এক কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যানার টানাতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছে ছাত্রদলের এক কর্মী। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে শনিবার প্রথম প্রহরে এ ঘটনা ঘটে বলে ছাত্রদল নেতারা জানিয়েছেন। আহত শরীফকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইতিহাস বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী। জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সাংবাদিকদের বলেন, শরীফ স্বাধীনতা দিবসের ব্যানার লাগাতে গেলে ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি নেয়ামুল পারভেজ, বহিষ্কৃত যুগ্ম-সম্পাদক আজগর আলী এবং এসএম শামীম তাকে হাতুড়ি দিয়ে পেটায়। তবে হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আজগর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতিতে নবীন কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১২০ ঘ.