২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ধর্মঘট

বকেয়া বেতন পরিশোধ ও রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষক-প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

খাগড়াছড়ি, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন পরিশোধ ও রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষক-প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এতে প্রতিষ্ঠানের প্রায় সাতশ' শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সারাদেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে ৭টি টিটিসি রয়েছে। এতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী কর্মমুখী শিক্ষা গ্রহণ করছে। খাগড়াছড়ি সদরে গোলাবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬২ জন শিক্ষক প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিক শিক্ষক প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্লাস বর্জন করে প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পরে তারা প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। এসময় খাগড়াছড়ি সদরের বটতলী থেকে বাজারের শাপলা চত্ত্বর পর্যন্ত যান চলাচলে বিঘ