২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের বেতন ১৫ ভাগ বৃদ্ধি ও ড্রপ কোর্সের ফি দ্বিগুণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের বাম ধারার তিনটি ছাত্রসংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

সিলেট, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের বেতন ১৫ ভাগ বৃদ্ধি ও ড্রপ কোর্সের ফি দ্বিগুণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের বাম ধারার তিনটি ছাত্রসংগঠন। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে লাইব্রেরি ভবনের সামনের সমাবেশ করে ছাত্র ইউনিয়ন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কল্লোল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সত্যজিত চক্রবর্তী। বিকেলে বর্ধিত ফি প্রত্যাহার ও বুয়েটে ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনটির আহ্বায়ক কপিল রায়ের সভাপতিত্বে ও ছাত্রফ্রন্ট নেতা কাজল দাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জয়দীপ ভট্রাচার্য ও শাবি ছাত্রফ্রন্ট নেতা অনিক ধর। এর আগে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয় ছাত্রদল (এনডিএফ)। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজ মাহমুদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুগেশ দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অঞ্জন সিনহা, বর্তমান সহ-সাধারণ সম্পাদক সৈকত শুভ, মিটুন ও সহ-সভাপতি প্রদীপ দত্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪৪ ঘ.