খুলনা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কলা ও মানবিক স্কুলে ভর্তি শুরু হবে ২১ মার্চ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্ষেত্রে মেধা তালিকার রিপোর্টিং ২০ মার্চ এবং মেধা তালিকা হতে ভর্তি ২১ মার্চ শুরু হবে। অপেক্ষমান তালিকার রিপোর্টিং ও ভর্তি ২৩ মার্চ যথাক্রমে ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত।
ইতিমধ্যে কলা ও মানবিক স্কুলের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫১ ঘ.
bdnews24