ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- মতিঝিলে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া নিহত রেজোয়ান আহমেদের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে আরবি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে হিমালয় পরিবহনের কর্মীদের সংঘর্ষে রেজোয়ানসহ চার ছাত্র আহত হয়। রাত আড়াইটার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান।
রেজোয়ানের বাড়ি বরিশালের কোতোয়ালি থানায়। তিনি আরবি বিভাগের
bdnews24