রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির সময়সীমা ১০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বিভিন্ন বিভাগে শূণ্য আসনের বিপরীতে মেধাক্রম অনুযায়ী ভর্তির সময় ১০ মার্চ পর্যন্তবাড়ানো হলেও বিভাগ পরিবর্তনের মাধ্যমে এইসব আসন পূরণ করা যাবে না।
এর আগে ভর্তির শেষ সময় ছিল ২৮ ফেব্র"য়ারি।
গত ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৩১ ঘ.
bdnews24