২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আহতের জেরে রাজধানীতে গাড়ি ভাঙচুর

বাসে উঠতে গিয়ে ছাত্র আহত হওয়ার জের ধরে রাজধানীর বঙ্গবাজারের সামনে আটটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে উঠতে গিয়ে ছাত্র আহত হওয়ার জের ধরে রাজধানীর বঙ্গবাজারের সামনে আটটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। বুধবার সন্ধ্যার পর গুলিস্তানের বঙ্গবাজারের সামনে এ ঘটনা ঘটে। ঢাবির গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিবুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় এয়ারপোর্ট থেকে ৩ নম্বর গাড়িতে ওঠার সময় ওই চালক গাড়ি ছেড়ে দেয়। এতে গাড়ির দরজা থেকে পড়ে এক ছাত্রের হাত ভেঙে যায়। "এ ঘটনার প্রতিবাদ করলে বঙ্গবাজারের কাছাকাছি এসে ওই বাসচালক ও তার কয়েকজন সহযোগী আমাকে লাঞ্ছিত করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উদ্ধার করে।" এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা ওই রুটের ৭/৮টি ৩ নম্বর গাড়ি ভাঙচুর করে। রাকিবুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক বলেন, ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এএল/পিডি/২২৩৭ ঘ.