ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১০ দেওয়া হয়েছে।
শনিবার বিকেল ৫টায় একাডেমী প্রাঙ্গণে বইমেলার মূলমঞ্চে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় কবি রুবি রহমান ও নাসির আহমেদ, কথাসাহিত্যে বুলবুল চৌধুরী, প্রবন্ধ ও গবেষণায় খান সরোয়ার মুর্শিদ, বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় অধ্যাপক অজয় রায় এবং শিশুসাহিত্যে শাহজাহান কিবরিয়া।
বাংলা একাডেমীর সভাপতি ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী পুরস্করপ্রাপ্তদের পুষ্পস্তবক সম্মাননা ও সম্মাননা ক্রেস্ট দেন। তাদের সম্মাননা সনদ ও পুরস্কারের চেক দেন করেন একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে খান সরোয়ার মুর্শিদ ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন। মুর্শিদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার মেয়ে ড. তাজিন মুর্শিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৫০ ঘ.
bdnews24