২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে প্রভোস্টের কক্ষ ভাংচুর করেছে ছাত্রলীগকর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের প্রভোস্টের কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের প্রভোস্টের কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগকর্মীরা। হলের একটি কক্ষ থেকে অবৈধভাবে থাকা কয়েক ছাত্রদের বের করে দেওয়ার জের ধরে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রভোস্ট অধ্যাপক হোসাইন কবীরের কক্ষ ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে প্রভোস্ট হোসাইন কবীর প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে আলাওল হলের একটি কক্ষে অবৈধভাবে অবস্থান নেওয়া ছয়জন ছাত্রকে আটক করে। পরে আটক ছাত্ররা ওই কক্ষের জানালা ভেঙে বাইরে গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের কর্মীদের নিয়ে এসে প্রভোস্টের কক্ষ ভাংচুর এবং শিক্ষকদের গালাগাল করে। ভাঙচুরে অংশ নেওয়া ছাত্ররা সকলেই ছাত্রলীগের রাকিব-সাকিব গ্র"পের। চবি'র ভারপ্রাপ্ত প্রক্টর আখতার হোসেন পেয়ারু প্রভোস্টের কক্ষ ভাংচুরের ঘটনা স্বীকার করেছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা জরুরি বৈঠক করেছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় সম্পৃক্তদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভাংচুরে যুক্তরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন। এ ঘটনায় আলাওল হলের তিন আবাসিক শিক্ষককের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রভোস্ট হোসাইন কবীর। প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে মাহবুব মোর্শেদকে। অন্য দুই সদস্য হলেন- জহিরুল কাইয়ুম ও বরকত আলীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/২০০০ ঘ.