২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি 'এ' ইউনিটের মনোনয়ন তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের চতুর্থ মনোনয়ন ও তৃতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেরুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের চতুর্থ মনোনয়ন ও তৃতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান শাখার মেধাক্রম ২৭৪৪ থেকে ৩৫৫২ পর্যন্ত চতুর্থ মনোনয়ন তালিকা এবং মেধাক্রম ১১ থেকে ২৯৬৫ পর্যন্ত মাইগ্রেশন তালিকায় স্থান পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইটে (www.jnu.ac.bd) দেওয়া হয়েছে। মেধাক্রমে স্থানপ্রাপ্তদের আগামী ৮ ফেব্র"য়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। তা না হলে এ মনোনয়ন বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এইচএ/২০৫০ ঘ.