২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানিলায় বিতর্ক প্রতিযোগিতায় চবির ২ শিক্ষার্থী

ফিলিপাইনের ম্যানিলায় শুরু হওয়া আন্তর্জাতিক বিতর্ক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী অংশ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনের ম্যানিলায় শুরু হওয়া আন্তর্জাতিক বিতর্ক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী অংশ নিয়েছেন। বুধবার থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চবির বাংলা বিভাগের øাতকোত্তর শ্রেণীর বদরুদ্দোজ্জা জুয়েল ও ফাইনান্স বিভাগের শিক্ষার্থী খলিল জিবরান অংশ নেয়। চিটাগাং ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) সভাপতি লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চবির ইতিহাসে এই প্রথম আমাদের দুই সদস্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে।” এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে চবির মর্যাদা ও সম্মান জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে আরো উজ্জ্বল হবে বলে মনে করেন চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। দুই বিতার্কিককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে বলে জানান চবি ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/আরএ/১৯৪০ ঘ.