ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণীর প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রথম সেমিস্টারের ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটে ভর্তির সর্বশেষ তারিখ ১০ জানুয়ারি। পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ৩ থেকে ১০ জানুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ছাড়াও ইন্টারনেট www.jnu.ac.bd পাওয়া যাবে।
উল্লিখিত তারিখের পর ভর্তি সংক্রান্ত কোনো সুপারিশ গ্রহণ করা হবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/১৪৪৪ ঘ.
bdnews24