২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেরি ব্লেয়ার ফেলোশিপ দিলেন ১০ শিক্ষার্থীকে

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের (এইউডব্লিউ) ১০ শিক্ষার্থীকে ফেলোশিপ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য শেরি ব্লেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের (এইউডব্লিউ) ১০ শিক্ষার্থীকে ফেলোশিপ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য শেরি ব্লেয়ার। ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে অংশ নিতে দুই দিনের সফরে চেরি ব্লেয়ার বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম পৌঁছান শেরি ব্লেয়ার। শিক্ষার্থীদের ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ও নেতৃত্ব গুণের’ জন্য শেরির নামে চলতি বছর থেকে ফেলোশিপটি দেওয়া হচ্ছে। ফেলোশিপপ্রাপ্তরা হলেন- ভিয়েতনামের লোন থুই থিয়েন ভুই, কম্বোডিয়ার ভাইলেনি চ্যাট, নেপালের আস্থা যোশী ও পুজা মল্লিক, বাংলাদেশের নোরা মেহরিন ও লুৎফুর নাহার পিয়ারলী, শ্রীলংকার গেনগোদাউইলেজ দক্সিনী নিমান্থী ও সুভাষিনী সিলভারাজ, আফগানিস্তানের জারা সাইফী ও রাবেয়া সালিহা। শেরি ব্লেয়ারের স্বামী টনি ব্লেয়ার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী। পেশায় ব্যারিস্টার শেরির তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির এ ফেলোশিপ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শিল্পা ভেঙ্কটরমণ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন আবেদনকারীর রচিত ‘স¤প্রদায়ের (কমিউনিটি) মধ্যে ইতিবাচক পরিবর্তন আনয়ন’ শীর্ষক রচনার মাধ্যমে ১০ জনকে নির্বাচন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২৩১১ ঘ.