দিনাজপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকরা দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
রোববার সকাল থেকে এ কর্মসূচি শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা ও ক্লাস হয়নি বলে নিশ্চিত করেন শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. সাইফুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা দূর করা এবং প্রস্তাবিত সহযোগী অধ্যাপক নিয়োগের বিধি ডিসেম্বর থেকে বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন।
বিশ্বদ্যিালয় শিক্ষক সমিতির সদস্য সচিব ড. মো. শাহাদাৎ হোসেন খান জানান, গত ২৯ নভেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভায় অনির্দিষ্টকালের এই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪১ ঘ.
bdnews24