চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আগামী ২৬ নভেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস স্থগিত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকালে চবি ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান (তথ্য) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তবে ভর্তি পরীক্ষার কারণে পূর্ব নির্ধারিত পরীক্ষায় সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত কোর্স নম্বর ২০৮ এর পরীক্ষা ২৬ নভেম্বর ও কোর্স নম্বর ০০১ এর পরীক্ষা ২৯ নভেম্বর পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শনিবার থেকে চবি’র ৩৮টি বিভাগ ও তিনটি ইনিস্টিটিউটে ভর্তি পরীক্ষা শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/এএল/২০০০ ঘ.
bdnews24