ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের সুবিধার জন্য ব্র্যাক ব্যাংক বেসরকারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে দুটি কম্পিউটার দিয়েছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান মঙ্গলবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে কম্পিউটার দুটি হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দেশের ব্যাংকিং ক্ষেত্রে ১০ বছর ধরে কাজ চালিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে এর শাখার সংখ্যা ১৫১টি। এর গ্রাহক সংখ্যা ১২ লাখের বেশি বলে ব্যাংক কর্তৃপক্ষের দাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৯২০ ঘ.
bdnews24