২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি শুরু ১৩ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ øাতক (সম্মান) শ্রেণীতে মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে ১৩ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ øাতক (সম্মান) শ্রেণীতে মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে ১৩ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ১৩ নভেম্বর ভর্তি প্রক্রিশয়া শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। বিভিন্ন কোটায় আবেদনকারীদের মধ্যে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর। এ ছাড়া ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর। ভর্তির সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission.php পাওয়া যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১২০৬ ঘ.