২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি ভর্তি: গ ইউনিটের পরীক্ষা শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-'১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর গ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 06:55 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-'১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর গ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা ৩০মিনিট থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এবার গ/C ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৬৮০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ৬১৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিন এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, তার একটি ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবির পেছনে পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর লিখে অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ/D ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টা ৩০মিনিট থেকে ৫টা পর্যন্ত। পরীক্ষার হলে মোবাইল ফোন সেট আনা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৮ ঘ.