২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী পাইলট স্কুলের ১২৫ বছরে উৎসব

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর উদযাপন উৎসব হবে আগামী ৯ ও ১০ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 03:32 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর উদযাপন উৎসব হবে আগামী ৯ ও ১০ ডিসেম্বর।

স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে।

প্রাক্তন শিক্ষার্থীরা এক হাজার টাকা, পরিবারের প্রতি সদস্যের জন্য পাঁচশ টাকা এবং গাড়িচালকের জন্য তিনশ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। এছাড়া বর্তমান শিক্ষার্থীরা তিনশ টাকার বিনিময়ে নিবন্ধন করতে পারবেন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবদুস সাত্তার।

তিনি বলেন, শিক্ষাবছর অনুযায়ী ব্যাচ প্রতিনিধি, ঢাকা ও চট্টগ্রামস্থ ফেনী সমিতির কার্যালয় এবং ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী অফিসে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত তথ্য জানতে স্কুলের অস্থায়ী অফিসের পাশাপাশি ০১৭১১-৩৭০৩৮২, ০১৮১৭-৫৭৪৩৯৭, ০১৮২০-৫০৫৫৪৪ এবং ০১৭১১-৩০২৯২০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

দু'দিনব্যাপী এ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও দৈনিক সমকাল।

সংবাদ সম্মেলনে স্কুলের সাবেক ছাত্রদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ, নাট্যব্যক্তিত্ব ইনামুল হক প্রমুখ।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/এমআই/১৫৩৮ ঘ.