২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম কলেজ ছাত্রাবাসের দেয়াল ধসে আহত ৭

বরিশাল ব্রজমোহন (বিএম) বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রাবাসে একটি কক্ষের দেয়াল ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

বরিশাল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল ব্রজমোহন (বিএম) বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রাবাসে একটি কক্ষের দেয়াল ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলেজের জীবনানন্দ দাশ ছাত্রাবাসের ছয় নম্বর কক্ষে এ ঘটনা ঘটে বলে আহতরা জানিয়েছে। এরা হলেন- সুমন চন্দ্র দাস, মৃণাল কান্তি ব্যাপারী, তন্ময় হালদার, বিপ্ল¬ব চন্দ্র বিশ্বাস, মিল্টন মিস্ত্রী ও ফজলুল হক ছাত্রাবাসের সৈয়দ মো. মারুফ হোসেন এবং মো. মনিরুজ্জামান। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত সুমন চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রাবাসের ছয় নম্বর কক্ষের দেয়াল হঠাৎ কেঁপে উঠে ভেঙে পাশের ফজলুল হক ছাত্রাবাসের ওপর পড়ে। আহত আরেক শিক্ষার্থী মো. মারুফ বলেন, "ছাত্রাবাসের ১৪২ নম্বর কক্ষে বসে পড়ছিলাম। হঠাৎ বিকট শব্দে আমাদের কক্ষের দেয়ালের উপর কি যেন একটা এসে পড়লে মুহূর্তেই সেটা ভেঙে পড়ে।" কলেজের অধ্যক্ষ ড. ননী গোপাল দাস বলেন, ঘটনার পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী ছাত্রাবাস দুটি পরিদর্শন করেছেন। শিগগিরই সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৪২ ঘ.