২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র জটিলতায় জাবি'র ভর্তি পরীক্ষায় দেরি

প্রশ্নপত্র 'জটিলতায়' হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার একটি ইউনিটের পরীক্ষা দেরিতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্র 'জটিলতায়' হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার একটি ইউনিটের পরীক্ষা দেরিতে হয়েছে। শনিবার 'ক' ইউনিটের একটি শিফটের পরীক্ষা নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানায়, ভর্তি পরীক্ষার বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণীর 'ক' ইউনিটের পরীক্ষা শুরু হয়। এদিন মোট চারটি শিফটে ভর্তি পরীক্ষা চলে। ৪র্থ শিফটের ভর্তি পরীক্ষা দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও তা ওই সময় হয়নি। বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, "৩য় শিফটের পরীক্ষা চলাকালীন সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে ভুল করে ৪র্থ শিফটের প্রশ্নপত্র বিতরণ করা হয় এবং সেই প্রশ্নপত্রেই ৩য় শিফটের পরীক্ষা নেওয়া হয়। "বিষয়টি জানাজানি হলে ৪র্থ শিফটের পরীক্ষা কিছু সময়ের জন্য স্থগিত করে পরীক্ষা কমিটি। পরে নতুন প্রশ্নপত্রে বিকেল ৪টায় পরীক্ষা নেওয়া হয়।" এ বিষয়ে ১ম বর্ষ ভর্তি কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল কালাম আজাদ বলেন, "একটি জটিলতা হয়েছে শুনেছি, তবে এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/১৮৩৪ ঘ.