২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নোমানুর রশীদ ও যুগ্ম সচিব খন্দকার রাকিবুর রহমান সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে এ পরীক্ষার ফল জমা দেন। এক হাজার ৯৬৮টি পদের বিপরীতে এক লাখ ৩২ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ পাঁচ হাজার ৬৭০ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম আহ্বায়ক খন্দকার রাকিবুর রহমান বলেন, "মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সপ্তাহের মধ্যেই মৌখিক পরীক্ষার তারিখ দেবে।" রাকিবুর রহমান জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.dshe.gov.bd, www.moedu.gov.bd) লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/জেকে/১৮১৫ ঘ.