২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে ৬ শিক্ষার্থীকে কারণ দর্শাও

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নবীন শিক্ষার্থীকে হয়রানির (র‌্যাগিং) অভিযোগে ছয় ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

সিলেট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নবীন শিক্ষার্থীকে হয়রানির (র‌্যাগিং) অভিযোগে ছয় ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরা হলো- ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয়বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শেখ মুক্তাদির হোসাইন, প্রথমবর্ষ দ্বিতীয় সেমিস্টারের মো. ফখরুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. মুহিবুল হাসান, আব্দুল্লাহ আল রাজী ও মো. আহসানুল হক। আইপিই বিভাগের প্রথমবর্ষের ছাত্র এম এ আলী মুকুলকে হয়রানির অভিযোগে মঙ্গলবার তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। প্রক্টর অধ্যাপক ড. এস. এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।" সোমবার মুকুলকে মানসিকভাবে হয়রানিসহ ও ভয়ভীতি দেখিয়ে কাদায় নামতে বাধ্য করে ওই ছয় শিক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হাতেনাতে আটক করে প্রক্টোরিয়াল বডির সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১৫৩ ঘ.