২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে জাবি'র বাস ভাংচুর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর হয়েছে। ফুটবল খেলা নিয়ে এ দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেট্রোল ইনসপেক্টর শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টায় চারুকলা অনুষদের সামনে ১০/১২ জন তরুণ জাবি ছাত্র বহনকারী বাসটির কাচ ভাংচুর করে। ওই সময় গাড়িতে কেউ ছিল না বলে জানান তিনি। তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর জাবিতে এ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে বিরোধ হয়েছিল। এর জেরে এ হামলা হয়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.