রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের কর্মকর্তা সাদেকুল ইসলাম শনিবার জানান, ছুটি চলাকালে ক্লাস-পরীক্ষা এবং অফিস বন্ধ থাকবে।
এদিকে ছুটি কাটাতে শনিবারই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯৩৩ ঘ.
bdnews24