২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা মেডিকেল কলেজে ক্লাস শুরু ২৬ জানুয়ারি

উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের (ইউএম-৪, সেশন ২০১০-১১) শিক্ষা কার্যক্রম (ক্লাস) আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের (ইউএম-৪, সেশন ২০১০-১১) শিক্ষা কার্যক্রম (ক্লাস) আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে। কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ওই নতুন শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে ওইদিন সকাল ১০টায় উদ্বোধনী ক্লাসের অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৫০ ঘ.