২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ১০ অনুষদের ডিন নির্বাচন ১১ অক্টোবর

১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচন হবে বলে জানিয়েছেন ডিন নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মীজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচন হবে বলে জানিয়েছেন ডিন নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মীজানুর রহমান। নির্বাচনে আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষকরা নীল দল আর জামায়াত-বিএনপি পন্থী শিক্ষকরা সাদা দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নীল দল থেকে নয় অনুষদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আইন অনুষদে নীল দল কোনো প্রার্থী দেয়নি। একই অনুষদে সাদা দলপন্থী তিনজন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছেন। নীল দলের আহ্বায়ক ড. আনোয়ার হোসেন বলেন, "আমাদের প্রার্থীরা নয়টি অনুষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।" নীল দলের প্রার্থীরা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (অর্থনীতি বিভাগ), কলা অনুষদে অধ্যাপক আখতারুজ্জামান (ইসলামের ইতিহাস), বিজ্ঞান অনুষদে ইউসুফ আলী মোল্লা (রসায়ন), ব্যবসায় শিক্ষা অনুষদে মমতাজ উদ্দিন আহমদ (হিসাব বিজ্ঞান), জীববিজ্ঞান অনুষদে সহিদ আকতার হোসেন (মৃত্তিকা, পানি ও পরিবেশ), আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে নাসরিন আহমেদ (ভূগোল ও পরিবেশ), ইঞ্জিনিয়ারিং অনুষদে আহমেদ ইসমাইল মোস্তফা (ফলিত রসায়ন), ফার্মেসী অনুষদে অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার (ঔষুধ প্রযুক্তি) এবং চারুকলা অনুষদে অধ্যাপক ইমদাদুল হক মতলুব আলী (অংকন ও চিত্রায়ন)। আইন অনুষদে সাদা দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক নজরুল ইসলাম (আসিফ নজরুল), অধ্যাপক বোরহান উদ্দিন খান ও অধ্যাপক তসলিমা মনসুর। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন শুধু অধ্যাপক তসলিমা মনসুর তাদের প্রার্থী বলে দাবি করেন। অধ্যাপক সদরুল আমিনের জানান, সাদা দলের অন্য নয়জন প্রার্থী হলেন