ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারীকর্মীদের হাতাহাতি ও চুলোচুলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে বের করা আনন্দ মিছিল পণ্ড হয়েছে।
মঙ্গলবার দুুপুরে আনন্দ মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজ শাখার নারী কর্মীদের মাঝে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের কমপক্ষে নয় নারী নেতা-কর্মীর গায়ে চোট লাগে।
এরা হলেন- ঢাবি শাখার যুগ্ম-সম্পাদক শারমিন সুলতানা লিলি, শামসুন্নাহার হলের নেত্রী নুসরাত ও দুলি, কুয়েত-মৈত্রী হলের শান্তা ও কামিনী, ফজিলাতুন্নেসা মুজিব হলের নিপা, ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জায়েদা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক আফরোজা ও যুগ্ম-সম্পাদক নাজু।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হওয়া আনন্দ মিছিলে সামনের সারিতে দাঁড়ানো নিয়ে বিরোধ দেখা দেয়। মিছিলটি ক্যাম্পাস শ্যাডোর সামনে দিয়ে যাওয়ার সময় প্রথম সারিতে থাকা শারমিন সুলতানা লিলির পায়ে ইডেন কলেজের আফরোজার পায়ের আঘাত লাগে। এতে ক্ষুব্ধ হয়ে লিলি পেছনে এসে আফরোজাকে চুল টেনে ধরে আঘাত করেন।
এসময় ইডেনের নেতা-কর্মীরা সভাপতি জেসমিন শামীমা নিঝুম ও সাধারণ সম্পাদক তানিয়ার নেতৃত্বে ঢাবি শাখার নারী নেতা-কর্মীদের উপর চড়াও হন। পাঁচ মিনিটের বেশি হাতাহাতির পর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আনন্দ মিছিলে থাকা নেতা-কর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ায় মিছিলটি পণ্ড হয়ে যায়।
ঢাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শারমিন সুলতানা লিলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24