২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ১১ ছাত্র কারাগারে

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স' বিভাগের গ্রেপ্তার ১১ ছাত্রকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 03:09 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স' বিভাগের গ্রেপ্তার ১১ ছাত্রকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার। বুধবার গ্রেপ্তার করা হয় একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বখতিয়ার হোসেনকে। মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন- দ্বিতীয় বর্ষের বাবু কান্তি সেন, আনিছুর রহমান রনি, আখতরুজ্জামান, মো. নেশাদুর রহমান, তৃতীয় বর্ষের রিয়াজুর রহমান, হোসাইন মাহমুদ লিটন, রানা আহমেদ, আতিক আজমান, চতুর্থ বর্ষের সেফাত মো. আরেফীন ও মাহবুব হাসান। মঙ্গলবার রাতে টাঙ্গাইল মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জমরুদ হোসেনের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।