২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে পরীক্ষা পেছাবে না কর্তৃপক্ষ

পরীক্ষা পেছানোর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর করলেও তা পূর্ব নির্ধারিত তারিখই নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 10:01 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

খুলনা, সেপ্টম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষা পেছানোর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর করলেও তা পূর্ব নির্ধারিত তারিখই নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে সিন্ডিকেটের জরুরি সভা শেষে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। আগামী ২৩ সেপ্টম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ওইসব পরীক্ষা শুরুর তারিখ নির্ধারিত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঈদের ছুটি শেষে রোববার ক্লাস শুরু হওয়ার প্রাক্কালে শুক্রবার রাতে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের তিন-চারশ' শিক্ষার্থী তাদের ওই পরীক্ষা পেছানোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর চালায়। এ সময় তারা প্রায় সাড়ে তিন ঘণ্টা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। উপাচার্য অবশ্য অবরুদ্ধ হওয়ার কথা অস্বীকার করেছেন। উদ্ভূত এ পরিস্থিতিতে শনিবার দুপুরে সিন্ডিকেটের জরুরি সভা বসে । সভা শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, সভায় বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ