২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত ফি প্রত্যাহারে আন্দোলন চালাবে চবি শিক্ষার্থীরা

বর্ধিত বেতন-ফি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত বেতন-ফি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকালে নগরীর স্টুডিও থিয়েটারে 'বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ' আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। গত ২ অগাস্ট পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের জের ধরে পরদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। আগামী শনিবার বিশ্ববিদ্যালয় খুলবে। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক তবারক হোসেন লিখিত বক্তব্য তুলে ধরেন। লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকে দাবি পূরণের মৌখিক আশ্বাস দেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি। তাই আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি। বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন আন্দোলনরত শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করবে জানিয়ে তিনি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ, বর্ধিত বেতন ফি প্রত্যাহার, শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা, বহিস্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারসহ ছয় দফা দাবি তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেবি/পিডি/২০৪৬ ঘ.