ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
নতুন শিক্ষার্থীদের এ ওরিয়েন্টশন অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাখালীর ব্র্যাক সেন্টারে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক গোলাম সামদানী ফকির, রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী এবং কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক মুমিত খান বক্তব্য রাখেন।
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অধ্যাপক আইনুন নিশাত বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো একটি ব্যতিক্রমী ও প্রসারিত শিক্ষাদান, যা শিক্ষার্থীদের কর্মদক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে। দেশকে তার কাঙ্খিত লক্ষ্য অর্জনের নেতৃত্ব দিতে প্রয়োজনীয় সব জ্ঞান ও গুণাবলী অর্জনে সহায়ক হবে।
অধ্যাপক গোলাম সামদানী ফকির একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের জ্ঞান ও যোগ্যতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/১৯১৩ঘ.
bdnews24