২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা চেয়ে জাবি শিক্ষকের আবেদন

বশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

জাবি, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষক। সোমবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছে আবেদন পত্রটি জমা দেন। আবেদন পত্রে তিনি দাবি করেন, আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের নাম ব্যবহার করে ফেসবুকের মাধ্যমে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মিথ্যা, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে আরো বলা হয়, অসৎ উদ্দেশ্য সাধনে প্রশাসনের কাছে তার জমা দেওয়া শিক্ষা জীবনের সার্টিফিকেটগুলোও ইন্টারনেটে ব্যবহার করা হয়েছে। তিনি ওই আবেদন পত্রে আশঙ্কা প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টার, লিফলেট বিতরণসহ নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে। অধ্যাপক তারেক শামসুর রেহমান এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী দুই সপ্তাহের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করবো।" বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবেদন পত্র পেয়েছি, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।" ড. তারেক শামসুর রেহমান বিশিষ্ট আর্ন্তজাতিক সম্পর্ক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এসএএ/১৯৫৭ ঘ.