২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল কলেজে পাল্টাপাল্টি ধাওয়া, ভাংচুর

ইউনিফর্ম পরা নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি কলেজে দু'দল ছাত্রের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 06:24 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

সিলেট, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিফর্ম পরা নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি কলেজে দু'দল ছাত্রের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ছাত্ররা কলেজের পাঁচটি কক্ষ ভাংচুর করে। ঘটনার পর কর্তৃপক্ষ একদিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। রোববার দুপুরে উপজেলার চিকনাগুল এলাকায় শাহজালাল কলেজে এ ঘটনা ঘটে। জৈন্তাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে কলেজের ইউনিফর্ম পরে কলেজে আসা নিয়ে দু'জন ছাত্রের মধ্যে কথাকাটি হয়। এর জেরে দুজনের দু'পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে। তারা কলেজের পাঁচটি কক্ষের জানালা, ডেস্ক ও বেঞ্চ ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান। কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ জানান, ঘটনার পরপরই জরুরি সভা ডেকে একদিনের (সোমবার) জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ পরিচালনা কমিটির বৈঠক ডেকে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৪ ঘ.