২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবিতে ছাত্রদের সংঘর্ষ, পাঁচজন বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রদের দুই গ্র"পের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

নোয়াখালী, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রদের দুই গ্র"পের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে কতদিনের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে সেটা জানায়নি প্রশাসন। ঘটনা তদন্তে অ্যাপ্লায়েড কেমিস্ট্রে বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইউসুফ মিয়াকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা জানান, অ্যাফ্লায়েড কেমেস্ট্রি বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র আদনানকে রোববার সহপাঠি আমির হামজাসহ কয়েকজন মারধর করেন। ঘটনার পরপরই শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় মাইজদী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের সামনে এলে আদনানের সমর্থক ছাত্ররা বাসটি থামিয়ে কয়েকজন ছাত্রকে মারধর শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। রেজিস্ট্রার মো. মমিনুল হক জানান, ছাত্রদের নিজেদের মধ্যে মারমারির খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে নিয়ে প্রক্টর দেবাশীষ সাহা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের মধ্যে তানজিন (২০), আমির হামজা (২০) ও শিশির পালকে (২০) নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরা হলেন- অ্যাফ্লায়েড কেমেস্ট্রি বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র জহিরুল ইসলাম, মিশকাতুর রহমান, আবদুল মাজেদ ভূঁইয়া, মেহেদী হাসান ও ফিশারিজ বিভাগের মো. রায়হান গোফরান। উপচার্য ড. সঞ্জয় কুমার অধিকারী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু ছাত্র অপ্রীতিকর এবং অশান্ত পরিস্থিতি সৃষ্টি চেষ্টা চালায়। এটা অত্যন্ত দুঃখজনক। সুধারাম থানা (সদর) ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৮ ঘ.