২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে খুনি-ধর্ষক বিরোধী বিক্ষোভ-সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুনি-ধর্ষক প্রতিরোধ দিবসে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 05:23 PM

জাবি, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুনি-ধর্ষক প্রতিরোধ দিবসে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দুটি সংগঠন। ১৯৯৯ সালের ২ আগস্ট আন্দোলনের মুখে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন মানিক ও তার সহযোগিরা ক্যাম্পাস ত্যাগ করে। এরপর থেকে বিভিন্ন সংগঠন প্রতিবছর ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ে 'খুনি-ধর্ষক প্রতিরোধ দিবস' পালন করে আসছে। দিবসটি উপলক্ষে সোমবার থেকে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট তিন দিনের অনুষ্ঠানসূচি শুরু করেছে। প্রতিদিন সন্ধায় মুক্তমঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা হবে। সোমবার দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবন থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোট। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, নতুন কলা ভবন, রেজিস্ট্রার ভবন, পুরাতন পরিবহন চত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়। বটতলায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাজিব কর্মকার, সাধারণ সম্পাদক হাসান আক্তার সিনা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাসির উদ্দিন প্রিন্স, সাংস্কৃতিক জোটের সভাপতি মাহি মাহফুজ প্রমুখ। সা