২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবি ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রাবাস থেকে বুধবার পুলিশ বহু দেশি অস্ত্র উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

দিনাজপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রাবাস থেকে বুধবার পুলিশ বহু দেশি অস্ত্র উদ্ধার করেছে। গত ৩০ জুন ছাত্র-পুলিশ সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ছাত্রবাস থেকেও ছাত্রদের চলে যেতে বলা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- সাতটি সামুরাই, ছয়টি হাসুয়া, আটটি ভোজালী, তিনটি ছোরা, ৬১টি বিভিন্ন ধরনের রড, চারটি হকিস্টিক ও ১০টি লাঠি। কোতয়ালি থানার ওসি হাসান শামিম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডরমিটরি-১ ও ডরমিটরি-২ এবং ক্যাম্পাসের আশপাশের ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে হলসুপার ড. বিকাশ চন্দ্র এবং প্রক্টর একেএম সফিকুল ইসলাম ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৫ জন শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি দিলে বিক্ষুদ্ধ ছাত্ররা তা প্রত্যাহারের দাবিতে ৩০ জুন ভিসিসহ কয়েকজন শিক্ষককে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। রাতে পুলিশ তাদের মুক্ত করতে গেলে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ওই রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৫৬ ঘ.