২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক আলমগীর কুয়েটের উপাচার্য নিযুক্ত

অধ্যাপক মুহাম্মদ আলমগীর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অধ্যাপক মুহাম্মদ আলমগীর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০০ এর ১০ (১) এবং (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্য মো. জিল্লুর রহমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক মো. নওশের আলী মোড়লকে অব্যাহতি দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চার বছরের জন্য উপাচার্য নিয়োগ করেছেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়কাল শেষ হওয়ার আগে এ নিয়োগ আদেশ বাতিল করতে পারেন বলে প্রজ্ঞাপনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২১৪১ ঘ.