২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বোর্ডে সেরা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

এবার এইচএসসি পরীক্ষায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বাছাইয়ে নতুন মানদণ্ডে চমক এসেছে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 10:37 AM

Updated : 25 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার এইচএসসি পরীক্ষায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বাছাইয়ে নতুন মানদণ্ডে চমক এসেছে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায়। রাজধানীর নামিদামি কলেজগুলোকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। শিক্ষা বোর্ড কম্পিউটার সেন্টারের তালিকায় তাদের র‌্যাংক পয়েন্ট ৮৯ দশমিক ৬। তালিকায় দ্বিতীয় হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। এ কলেজের প্রাপ্ত পয়েন্ট ৮৫ দশমিক ৩৬। সেরা ১০-এর বাকী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঢাকা মহানগরীর। এগুলো হচ্ছে হলিক্রস কলেজ (৩য়), রাজউক উত্তরা মডেল কলেজ (৪র্থ), রেসিডেন্সিয়াল মডেল কলেজ (৫ম), নটর ডেম কলেজ (৬ষ্ঠ), ঢাকা সিটি কলেজ (৭ম), ভিকারুননিসা নূন কলেজ (৮ম), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল্স পাবলিক স্কুল এন্ড কলেজ (৯ম) এবং ঢাকা কলেজ (১০ম)। সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ে এবার চারটি মানদণ্ড ঠিক করা হয়। এগুলো হচ্ছে একাদশ শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ও মোট পরীক্ষার্থী সংখ্যা, পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ও উত্তীর্ণের সংখ্যা এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের এই নিয়মটি ২০১০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে সর্বপ্রথম কার্যকর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩৩ ঘ.