২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 01:21 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন। তিনি বলেন,''জাহাঙ্গীরনগর ছাত্রলীগের আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। '' গত বছর ফেব্র"য়ারি মাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংষর্ষের কারণে সেসময়ে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরবর্তিতে ওই কমিটি বাতিল করে গত ১৯ মে সভাপতি রাশেদুল ইসলাম সাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যের নেতৃত্বে নতুন কমিটি করা হয়। সোমবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম সাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যের সমর্থকদের মধ্যে সকাল পৌনে ১১টার দিকে আল বেরুনী হলে এ সংঘর্ষ শুরু হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করার পর নবগঠিত কমিটির মধ্যে এ সংঘাত হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/জিএনএ/১৯১৩ ঘ.