২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগের সংঘর্ষে সহকারী প্রক্টরসহ আহত ৫০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 06:18 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম সাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যের সমর্থকদের মধ্যে সকাল পৌনে ১১টার দিকে আল বেরুনী হলে এ সংঘর্ষ শুরু হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করার পর নবগঠিত কমিটির মধ্যে এ সংঘাত হলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সংঘর্ষ চলাকালে কমপক্ষে ১১ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর। কয়েকজনকে আল বেরুনী হলের চারতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। আল বেরুনী হলের এ সংঘাত অন্যান্য হলেও ছড়িয়ে পড়ে। কামালউদ্দিন হলের সামনে সাধারণ সম্পাদকের এবং বঙ্গবন্ধু হলের সামনে সভাপতি সমর্থকরা অবস্থান নেয়। দুপক্ষের মাঝে কয়েক রাউন্ড গোলাগুলিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আল বেরুনী হলের সংঘর্ষের ঘটনার জের ধরে জাবি ছাত্রলীগের শহীদ সালাম বরকত হল ও আফম কামাল উদ্দিন হলের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গুলিবিনিময়ে শহীদ সালাম বরকত হলের এনায়েতউল্লাহ শিমুল ও আফম কামাল উদ্দিন হলের উজ্জল গুলিবিদ্ধ হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য দাবি করেন, উপাচার্যের সামনে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় সংসদের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম সাফিন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।" বিশ্ববিদ্যারয় প্রক্টর আরজু মিয়া বলেন, দোষীদের খুজে বের করে শাস্তি দেওয়া হবে। সাভার সার্কেল এএসপি মনোয়ার হোসেন বলেন, "আলবেরুনী হলে দুই পক্ষের মধ্যে পুঞ্জিভূত সমস্যাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।" শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর জরুরি বৈঠকে বসেছেন এর আগে ২০০৯ সালের ১৬ফেব্র"য়ারি তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সঙ্গে আজিবুর-অয়ন পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় জাবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। গত ১৯মে পুনরায় জাবি শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর গত ২৩ মে মওলানা ভাসানি হলে ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ রেজা ডিকেনসহ ৮জন কর্মীকে মারধর করে যুগ্ম-সম্পাদক এসএম আজগর আলির পক্ষের নেতা-কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/২০১৮ ঘ.