২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রলীগে পাল্টাপাল্টি সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহসীন হল ছাত্রলীগের দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। পুলিশ আটক করেছে দুজনকে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 03:51 AM

Updated : 24 Aug 2022, 09:09 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহসীন হল ছাত্রলীগের দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। পুলিশ আটক করেছে দুজনকে। হলের ছাত্ররা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার ভোররাতে সরকার সমর্থক সংগঠনটির হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে আহত হয় ১০ জন। এরপর সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের বাইরে সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সমর্থকদের হামলায় আহত হন সভাপতি শেখ মো. আলীর অনুসারী শাহীন। শাহীন রাতে আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি কয়েকজনকে দেখতে গিয়েছিলেন। কিছু সময় পর একই স্থানে সভাপতি সমর্থকদের পাল্টা হামলায় আহত হন সাধারণ সম্পাদক সমর্থক মোয়াজ্জেম হোসেন লিটন (সহসভাপতি), মিলন (সহসম্পাদক) ও মামুন হোসেন (সহসম্পাদক)। তৃতীয় দফা সংঘর্ষের সময় পুলিশ সভাপতি সমর্থক মোহাম্মদ রিপন (ফিন্যান্স, তৃতীয় বর্ষ) এবং বাবু (ইংরেজি, দ্বিতীয় বর্ষ) কে আটক করে। রাতের সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি পাঁচজন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন। ঢাকা মেডিকেলে রয়েছেন- মো. এনামুল হক (রাষ্ট্রবিজ্ঞান, চতুর্থ বর্ষ), জিয়াউর রহমান (লোকপ্রশাসন, তৃতীয় বর্ষ), রহমত আলী (ইসলামী শিক্ষা, প্রথম বর্ষ), ওয়ারেস (মার্কেটিং, চতুর্থ বর্ষ) এবং মনির হোসেন (ইসলামী শিক্ষা, দ্বিতীয় বর্ষ)। এর মধ্যে প্রথম চারজন মহিউদ্দিনের অনুসারী এবং মনির সভাপতির অনুসারী। মনির চারতলা থেকে নিচে পড়ে আহত হন। আর এনামুলের ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। ছাত্ররা জানায়, রাতে সংঘর্ষের সময় অন্তত ১৫টি কক্ষ ভাংচুর হয়। এক পর্যায়ে পুলিশ অভিযান চালালে সাধারণ সম্পাদক সমর্থকরা হল ছেড়ে বেরিয়ে যায়। এরপর থেকে সভাপতির অনুসারীরা হলের নিয়ন্ত্রণ নিয়ে আছে। একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় রাত সাড়ে ৩টার দিকে। আলীর সমর্থকরা তৃতীয় তলায় এবং মহিউদ্দিনের সমর্থকরা চতুর্থ তলা অবস্থান নিয়ে পরস্পরের দিকে ইট ছুড়তে থাকে। প্রায় সোয়া এক ঘণ্টা পর মহিউদ্দিনের সমর্থকরা পিছু হটতে থাকে। ওই সময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আক্কাস আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম ও সহকারী প্রক্টর আমজাদ আলী ২০-২৫ পুলিশ নিয়ে হলে আসেন। এরপর আরো পুলিশ এসে তল্লাশি অভিযান শুরু করলে মহিউদ্দিনের সমর্থকরা হল থেকে বেরিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এরপর সভাপতির অনুসারীরা হলের ভেতর মিছিল এবং হলের ফটকে সমাবেশ করে। রাতে সংঘর্ষের সময় গুলির আওয়াজ শোনার কথা জানিয়েছেন একাধিক শিক্ষার্থী। তবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। সংঘর্ষের সময় সভাপতি কিংবা সাধারণ সম্পাদক দুজনের একজনও হলে ছিলেন না। হল সভাপতি আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণ সম্পাদক ছাত্র শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাতে হল দখলের চেষ্টা করেছিলো। ছাত্রলীগকর্মীসহ সাধারণ ছাত্ররা তা প্রতিহত করেছে।" তবে সাধারণ সম্পাদক মহিউদ্দিন সংঘর্ষের জন্য সভাপতিকেই দায়ী করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভাপতির আধিপত্যবাদী মনোভাবের কারণেই এ সংঘর্ষ হয়। রাতে হঠাৎ করে তারা সশস্ত্র অবস্থায় আমার সমর্থকদের ওপর আক্রমণ করে।" জামায়াতে ইসলামী সমর্থক ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও প্রত্যাখ্যান করেন মহিউদ্দিন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স