২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির সিনেটে আওয়ামী লীগপন্থী শিক্ষকরা জয়ী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 03:30 AM

Updated : 24 Aug 2022, 09:02 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দীর্ঘ চার বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেলের ৩২ জন এবং বিএনপিপন্থী প্যানেলের একজন শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৪২৯ জন শিক্ষক ভোট দেন। রাত ১০টায় নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ফল ঘোষণা করেন। সাংবাদিকদের তিনি বলেন, "শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।" নির্বাচনে 'মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি'র ব্যানারে আওয়ামী লীগপন্থী এবং 'বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী' ব্যানারে বিএনপিপন্থী শিক্ষকরা পৃথকভাবে ৩৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপিপন্থী প্যানেলের একমাত্র জয়ী প্রার্থী হচ্ছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা। আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে পরাজিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোলাম মোস্তফা। এ প্যানেলের জয়ী শিক্ষকরা হলেন