২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের কর্মকাণ্ডে রাবির ১৫ শিক্ষকের উদ্বেগ

দেশজুড়ে ছাত্রলীগের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 12:58 PM

Updated : 24 Aug 2022, 08:52 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশজুড়ে ছাত্রলীগের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষক। সোমবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। তারা বিশেষ করে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন। অধ্যাপক হাসান আজিজুল হক, সনৎ কুমার সাহা, জুলফিকার মতিন, মোখলেছুর রহমান, শাহ্ নওয়াজ আলী, আব্দুল মজিদ, মাহবুবর রহমান, জালাল উদ্দিন, মলয় ভৌমিক, চিত্তরঞ্জন মিশ্র, এসএম আবু বকর, আনন্দ কুমার সাহা, সুজিত সরকার, শামসুদ্দিন ইলিয়াস ও হাসিবুল আলম প্রধান বিবৃতিতে স্বাক্ষর করেন। ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় যেন সরকারের ওপর না পড়ে সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়, উদ্বেগ আশঙ্কা হতাশা ইত্যাদি শব্দ ব্যবহার করে বর্তমান পরিস্থিতি প্রকাশ করা যাচ্ছে না। দেশের উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সমগ্র শিক্ষাঙ্গনে চরম নৈরাজ্য দেখা যাচ্ছে যা দূরারোগ্য কর্কটরোগের মতো পুরো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ঢুকে পড়েছে। এই অবস্থাকে এক কথায় সমাজ ও রাষ্ট্রবিধ্বংসী বলা ছাড়া উপায় থাকছে না বলে মন্তব্য করা হয় বিবৃতিতে। তবে এ শিক্ষকরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে নন জানিয়ে বিবৃতিতে বলা হয়, বর্তমানে ছাত্র রাজনীতির নামে যা চলছে তার সঙ্গে ছাত্র রাজনীতি কেন, কোন রাজনীতিরই সম্পর্ক নেই। শিক্ষাঙ্গনে সুষ্ঠ ছাত্র রাজনীতির অভাবে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়াকে দায়ী করে শিক্ষকরা অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন দাবি করেন। জাতির সব অর্জন ছাত্রলীগের কারণে বিসর্জন দেওয়া যাবে না