রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি আগামী শনিবার থেকে শুরু হচ্ছে। ৪৫ দিন ছুটির পর আগামী ১ জুন ক্যাম্পাস খুলবে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী মে দিবস ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১৭ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। তবে অফিসসমূহ বন্ধ থাকবে ১ থেকে ৬ মে।
ছুটির মধ্যে অনেক বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। খোলা থাকবে আবাসিক হলগুলো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছুটিতে ক্যাম্পাস ও হলগুলোর নিরাপত্তা বাড়ানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫৫ ঘ.
bdnews24