ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ৭১ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রাবাস এবং আশপাশের মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি কামরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ হোস্টেল থেকে বেশ কয়েকটি রামদা ও লাঠি উদ্ধার করা হয়েছে।
গালিব নামে এক ছাত্রের কাছে ৫২ রাউন্ড গুলি পাওয়া গেছে বলেও জানান ওসি।
ছাত্রাবাসে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে আহত হয় অন্তত ১০ জন। দক্ষিণায়ন ছাত্রাবাসে ফরিদপুরের শিহাব ও বরিশালের টিটো গ্র"পের মধ্যে ওই সংঘাত বাঁধে বলে ছাত্ররা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১০০ ঘ.
bdnews24