২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'শিক্ষককে শিক্ষকের থাপ্পড়' তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষকের গালে অন্য শিক্ষকের থাপ্পড় মারার ঘটনা তদন্তে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 01:52 PM

Updated : 24 Aug 2022, 07:20 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষকের গালে অন্য শিক্ষকের থাপ্পড় মারার ঘটনা তদন্তে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।" উপ-উপাচার্য অধ্যাপক হারুন রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কমিটি কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ে কমিটি প্রতিবেদন দেবে।" ঘটনার শিকার চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক শেখ মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবারের ঘটনায় বিচার চেয়ে আজ দুপুরে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের অনুলিপি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে বলেও জানান মনির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান নাহীদ আখতার শনিবার দুপুরে তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন মনির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৪১ ঘ.