চট্টগ্রাম, ফেব্রুয়ারি, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক ভোরের কাগজের ইলিয়াছ সরকার সভাপতি এবং দৈনিক ইনকিলাবের মাহবুব মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিবার্চনে কার্যকরি কমিটির অন্য ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন- সহ সভাপতি পদে এম ওমর ফারুক (সংবাদ সংস্থা আবাস), যুগ্ম সম্পাদক রহমান সাদিক (দৈনিক যায়যায়দিন), অর্থ সম্পাদক মহিউদ্দিন টিপু (দৈনিক সংগ্রাম), প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক হাসান মেহেদী (দৈনিক পূর্বকোণ) এবং নির্বাহী সদস্য পদে দৈনিক মানবজমিনের মীর হোসেন মজুমদার নাহিদ।
নির্বাচনে চবি প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/২২১২ ঘ.
bdnews24