২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ লাখ শিক্ষার্থীর এসএসসি শুরু হচ্ছে

সারাদেশে বৃহস্পতিবার একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 03:32 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বৃহস্পতিবার একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে সব প্রস্তুতিও শেষ হয়েছে। এবছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে প্রায় ১২ লাখ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৪টি কেন্দ্রে ২৬ হাজার ১৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখ ৬ হাজার ১৯ শিক্ষার্থী এবার এ পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ১১ হাজার ৮৬০ এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ৯৭৯ জন। এদিকে, বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, "এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নকল করতে সহায়তা করলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধ করা হবে।" কোনো কেন্দ্রে নকলের অভিযোগ উঠলে ওই পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে বলেও জানান তিনি। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে নাহিদ বলেন, "নকল শিক্ষা ব্যবস্থার জন্য আপদ। তাই এটা চিরতরে নির্মূল করতে যা যা করণীয় করা হবে। "এ ক্ষেত্রে কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বিন্দু পরিমাণ শৈথিল্য দেখালেও তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জিএনএ/২১২০ ঘ.