২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে অস্ত্রসহ বহিরাগত গ্রেপ্তার

একটি থ্রি-টু রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মঙ্গলবার এক বহিরাগতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 11:42 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি থ্রি-টু রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মঙ্গলবার এক বহিরাগতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতর নাম মো. খালেক। বিকাল সাড়ে ৪টার দিকে ফুলার রোডের চেকপোস্টে খালেক ধরা পড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহবাগ থানার ওসি রেজাউল করিম। তিনি বলেন, "খালেককে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭৩১ ঘ.